1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ছয় মাসের সন্তানকে আছাড় মেরে হত্যা করল পাষাণ্ড বাবা

  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৪২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: পঞ্চগড়ে ছয় মাসের সন্তানকে আছাড় মেরে হত্যা করলেন বাবা। সোমবার সকালে সদর উপজেলার জয়ধরভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় ওই ব্যক্তির ছুরির আঘাতে তার স্ত্রীসহ অপর দুই কন্যা সন্তান গুরুতর আহত হন। অভিযুক্ত নাজিমুল ঘটনার পর থেকে পলাতক।

আহতদের উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় আহতরা হলেন নাজিমুলের স্ত্রী রশিদা খাতুন (২৫), তার বড় মেয়ে নাজিরা খাতুন (৮), মেজ মেয়ে রিয়া মনি (৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে পারিবারিক কলহের জেরে নাজিমুল ইসলাম স্ত্রী রশিদা খাতুনের সাথে ঝগড়ার এক পর্যায়ে প্রথমে ছোট মেয়েকে রত্না আক্তারকে মাটিতে আছড়ে হত্যা করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী রশিদা ও অপর দুই মেয়েকে কুপিয়ে আহত করেন। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যান নাজিমুল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সুত্র-বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com