1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

জকিগঞ্জের পৌর কাউন্সিলর শাহাব উদ্দিন ‘নিখোঁজ’

  • Update Time : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৫০ Time View

কামরুল ইসলাম মাহি, সিলেট:

সিলেটের জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাহাব উদ্দীন তাপাদার শাকিলকে খোঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে তার পরিবার। শাহাব উদ্দীন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও শহর যুবলীগের আহবায়ক।

শুক্রবার রাত থেকে সে ‘নিখোঁজ’ রয়েছেন বলে দাবি করছেন তার স্বজনরা। এ ঘটনায় শনিবার দুপুরে জকিগঞ্জ থানায় তার বড় ভাই আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম একটি সাধারণ ডায়রি করেছেন।

নিখোঁজ হওয়া কাউন্সিলর শাকিলের ভাই নজরুল ইসলাম শনিবার জানান, ‘শুক্রবার রাত সাড়ে ১০ টায় শাকিল রাতের খাবার খেয়ে বিচারে যাচ্ছেন বলে বাড়ী থেকে বেরিয়ে যান। এ রকম প্রায় দিন রাতে বিচারে যান আবার গভীর রাতে বাড়ী ফিরেন। কিন্তু শুক্রবার রাতে বাড়ী ফিরেননি।’

তিনি আরও জানান, ‘শনিবার সকালে আমরা শাকিলের বসতঘরের কক্ষ তালাবদ্ধ দেখে মনে করেছি হয়তো ভোরে আবারো কোথাও বিচারে গেছেন। এরপর মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পাই। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাইনি। পরে বুঝতে পারি তিনি রাতে বাড়ীতে ফিরেননি। এ কারণে থানায় সাধারণ ডায়েরি করেছি।’

জকিগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন জানিয়েছেন, কাউন্সিলর শাকিলের পরিবার থেকে জানানো হয়ে তাকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে জানিয়েছি।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার জানান, কাউন্সিলারের ভাই নজরুল ইসলাম একটি সাধারণ ডায়রি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এআর আগে গত ৬ সেপ্টেম্বর জকিগঞ্জ থেকে মাহফুজ আলম নামে এক চিকিৎসক নিখোঁজ হন। মাহফুজের পরিবারের অভিযোগ, ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে গেছে একদল লোক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com