জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ জেলায় এবার প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৯৩৭ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৫৫৭ জন এবং সাধারণ বৃত্তিতে ৩৮০ জন পেয়েছে।
গতকাল রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফল ঘোষণা করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ।
জেলার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় সবোর্চ্চ ২০৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে সরকারি ট্যালেন্টপুলে ৮৭ জন এবং বেসরকারি ট্যালেন্টপুলে ৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে । এছাড়া সরকারি সাধারণ বৃত্তি পেয়েছে ৯১ জন এবং বেসরকারি সাধারণ বৃত্তি পেয়েছে ১৮ জন শিক্ষার্থী।
জগন্নাথপুর উপজেলায় ৫৪ জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুল বৃত্তি (সরকারি) ৩৪ জন, ট্যালেন্টপুল বৃত্তি (বেসরকারি) ৩ জন, সাধারণ বৃত্তি (সরকারি) ১১ জন, সাধারণ বৃত্তি (বেসরকারি) ৬ জন।
শান্তিগঞ্জ উপজেলায় ৫৩ জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুল বৃত্তি (সরকারি) ৩৪ জন, ট্যালেন্টপুল বৃত্তি (বেসরকারি) ৪ জন, সাধারণ বৃত্তি (সরকারি) ১২ জন, সাধারণ বৃত্তি (বেসরকারি) ৩ জন।
দোয়ারাবাজার উপজেলায় ৫৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে সরকারি ট্যালেন্টপুলে ৫০ জন এবং সরকারি সাধারণ বৃত্তি পেয়েছে ৯ জন শিক্ষার্থী।
ছাতক ১২৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে সরকারি ট্যালেন্টপুলে ৬৯ জন ও বেসরকারি ট্যালেন্টপুলে ১০ জন বৃত্তি পেয়েছে । অন্যদিকে সরকারি সাধারণ বৃত্তিতে ৩২ জন এবং বেসরকারি সাধারণ বৃত্তি পেয়েছে ১৩ জন।
তাহিরপুর উপজেলায় ৭৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে সরকারি ট্যালেন্টপুলে ৫৪ জন ও বেসরকারি ট্যালেন্টপুলে ২ জন এবং সরকারি সাধারণ বৃত্তিতে ১৬ জন ও বেসরকারি সাধারণ বৃত্তি পেয়েছে ৩ জন।
দিরাই উপজেলায় ১০৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে দিরাই উপজেলায় সরকারি ট্যালেন্টপুলে ৪৪ জন, বেসরকারি ট্যালেন্টপুলে ৫ জন, সাধারণ বৃত্তিতে সরকারিভাবে ৪৬ জন এবং বেসরকারিভাবে ৮ জন শিক্ষার্থী।
জামালগঞ্জ উপজেলায় ৯১জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুল বৃত্তি (সরকারি) ৩৮ জন, ট্যালেন্টপুল বৃত্তি (বেসরকারি) ৯ জন, সাধারণ বৃত্তি (সরকারি) ৩৫ জন, সাধারণ বৃত্তি (বেসরকারি) ৯ জন।
ধর্মপাশা উপজেলায় ৫৯জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুল বৃত্তি (সরকারি): ২৭ জন, ট্যালেন্টপুল বৃত্তি (বেসরকারি): ১ জন, সাধারণ বৃত্তি (সরকারি): ৩০ জন, সাধারণ বৃত্তি (বেসরকারি): ১ জন।
বিশ্বম্ভরপুর উপজেলায় ৪৩ জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুল বৃত্তি (সরকারি) ২৫ জন, ট্যালেন্টপুল বৃত্তি (বেসরকারি) ৪ জন, সাধারণ বৃত্তি (সরকারি) ৪ জন, সাধারণ বৃত্তি (বেসরকারি) ১০ জন।
শাল্লা উপজেলায় ৩২ জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুল বৃত্তি (সরকারি) ২৭ জন, ট্যালেন্টপুল বৃত্তি (বেসরকারি) ০ জন, সাধারণ বৃত্তি (সরকারি) ৫ জন, সাধারণ বৃত্তি (বেসরকারি) ০ জন
মধ্যনগর উপজেলায় ৩৯ জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুল বৃত্তি (সরকারি) ১৯ জন, ট্যালেন্টপুল বৃত্তি (বেসরকারি) ২ জন, সাধারণ বৃত্তি (সরকারি) ১৮ জন, সাধারণ বৃত্তি (বেসরকারি) ০ জন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. মিলন জানান, এবার বৃত্তির সুবিধা ও অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ করা হয়েছে। তিনি বলেন, বিগত এক দশকেরও বেশি সময় ধরে বৃত্তির টাকার পরিমাণ বাড়ানো হয় নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের আরও উৎসাহিত করতে এই হার দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, ট্যালেন্টপুলে মাসিক বৃত্তির হার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা এবং এককালীন অনুদান ২২৫ টাকা থেকে বাড়িয়ে ৪৫০ টাকা করা হয়েছে। একইভাবে সাধারণ বৃত্তির ক্ষেত্রেও মাসিক হার ২২৫ টাকা থেকে বাড়িয়ে ৪৫০ টাকা এবং এককালীন অনুদান ২২৫ টাকা থেকে বাড়িয়ে ৪৫০ টাকা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও বলেন, মেধা অন্বেষণে সরকারি স্কুলের পাশাপাশি কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলগুলোর অংশীদারিত্ব নিশ্চিত করতে সরকারি বিদ্যালয়ে ৮০ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ে ২০ শতাংশ কোটা বণ্টন করা হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী বৈষম্যের শিকার না হয়।
এছাড়া কারিগরি শিক্ষার (টিভেট) প্রসারে স্নাতক ও সেমিস্টার ভিত্তিক উপবৃত্তির বাজেট ও সংখ্যা বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সরকার কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা অন্বেষণে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারা দেশে ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র সংখ্যা ৩৫ হাজার ৮৯২ জন এবং ছাত্রী সংখ্যা ৪৩ হাজার ৩৫৪ জন। পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।