1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরসহ সারাদেশে দুইদিন মোবাইল নেটওয়ার্ক ভোগান্তি থাকবে

  • Update Time : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৫৯১ Time View

জগন্নাথপুর টুয়েন্টি ফোর অনলাইন ডেস্ক ::

নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের কারণে সারা দেশেই ২ দিন মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে। তাই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার  গ্রাহকরাও মোবাইল নেটওয়ার্ক ভোগান্তিতে পরবেন। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়ে মোবাইল গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. সোহেল রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন তরঙ্গে সেবা নিশ্চিত করতে আগামী ১ ও ৮ এপ্রিল রাতে ৮ ঘণ্টা করে মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে।

এতে বলা হয়েছে, প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে। দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com