1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

জগন্নাথপুরসহ সিলেট বিভাগে আ.লীগের ১০ বিদ্রোহী মেয়র প্রার্থী বহিস্কার

  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬
  • ২৯৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক : দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য করে সিলেট বিভাগে মেয়র পদে প্রার্থী হওয়া জগন্নাথপুরের আওয়ামী লীগের বিদ্রোহীসহ ১০ নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। রবিবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বহিস্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে সাময়িক বহিস্কৃতদের কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না- এ মর্মে দুসপ্তাহের মধ্যে কারণ দর্শাতে নোটিশ ইস্যু করা হয়েছে।

সিলেট বিভাগে যেসব বিদ্রোহী মেয়র প্রার্থীকে বহিস্কার করা হয়েছে তারা হলেন-জগন্নাথপুরের শাহ নূরুল করিম, গোলাপগঞ্জের সিরাজুল জব্বার চৌধুরী, কানাইঘাটের নিজাম উদ্দিন আল মিজান, জকিগঞ্জের ফারুক আহমদ, কুলাউড়ার শফি আলম ইউনুস মহালদার, বড়লেখার আবদুন নূর, কমলগঞ্জের জাকারিয়া হাবিব বিপ্লব, ছাতকের আবদুল ওয়াহিদ মজনু, , হবিগঞ্জের মিজানুর রহমান মিজান, শায়েস্তাগঞ্জের আতাউর রহমান মাসুক।

বহিস্কারের সত্যতা নিশ্চিত করেছেন সভায় অংশ নেয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

মিসবাহ উদ্দিন সিরাজ জানান- দলীয় সিদ্ধান্ত না মেনে মেয়র প্রার্থী হওয়া ১০ নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। নির্বাচনে ওইসব বিদ্রোহী প্রার্থীদের যেসব সাংসদ ও নেতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দিয়েছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com