1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন গুনাহ হয়ে গেলে ফিরে আসুন আল্লাহর পথে ইউরোপে গিয়েও স্বপ্ন পূরণ হল না জগন্নাথপুরের হাফেজ জায়েদের, দেশে ফিরল নিথর দেহ

জগন্নাথপুরের ইসমাইলচক গ্রাম থেকে ১২ বছরের শিশু নিখোঁজ

  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০১৫
  • ৫৯২ Time View

আজিজুর রহমান আজিজ- জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ইসমাইলচক গ্রাম থেকে সানুর মিয়া নামের ১২ বছরের এক শিশু হারিয়ে গেছে। গত তিন দিন ধরে পরিবারের লোকজন শিশুটির কোন সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় ভূগছেন। এঘটনায় শিশুর বাবা বাবুল মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬৩০ তারিখ-১৫/০৩/১৫) দায়ের করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন গত ১২ মার্চ সানুর মিয়া ঘর হইতে ইসমাইলচক জামে মসজিদে নামাজ করার কথা বলে বের হয়ে আসে এরপর অনেকক্ষন ধরে বাড়িতে না ফেরার পরিবারের লোকজন মসজিদে গিয়ে খোঁজাখুঁজি করেন। পরে তাকে না পেয়ে গ্রামে ও আশপাশ আত্বীয় স্বজনের বাড়িতে খুঁজ নেন। গত তিন দিন ধরে কোথাও তার সন্ধান না পেয়ে তারা পুলিশের সহযোগীতা চেয়ে থানায় জিডি করেন। নিখোঁজের সময় তার পরনে ছিল হলুদ পাঞ্জাবী, ট্রাউজার ও মাথায় সাদা টুপি। তার গায়ের রং শ্যামলা উচ্চতা সাড়ে তিনফুট,মুখমন্ডল গোলাকার। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন হৃদয়বান মানুষ যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭৭৯৮৬১৯০৩ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন। জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, জিডির আলোকে পুলিশ নিখোঁজ শিশুর সন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানান|

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com