1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

জগন্নাথপুরের এনায়নেতনগরে আগুন লেগে এক পরিবারের সবকিছু পুড়ে ছাই

  • Update Time : বুধবার, ৪ মে, ২০১৬
  • ২৫১ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর শহরের এনায়েতনগর এলাকার সিরাজ মিয়ার বাড়িতে অগ্নিকান্ডে এক কৃষক পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিদ্যুতের শর্টসাকিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে সিরাজমিয়ার পুরো টিনসেট বসতঘরের চারটি কক্ষের সবকিছু ছাই হয়ে যায়। পরিবারের লোকজন জানান, আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় তারা হতবিহ্বল হয়ে পড়েন। কোন রকম ঘরে থাকা লোকজন ঘর থেকে বের হলেও কোন কিছু বের করতে পারেননি। সদ্য তোলা ৮০মন বোরোধান ও ঘরের ব্যবহৃত সকল আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
IMG-20160504-WA0004এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় রাজনৈতিক কর্মী উপজেলা ছাত্রলীগ নেতা নাসির আহমদ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রনের চেষ্ঠা করলেও ফায়ার সার্ভিস অফিসের মুঠোফোন নাম্বার না জানায় ফোন দিতে বিলম্ব হয়েছে। পরে আমি ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করলে ১৫ মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনেন। এদিকে অগ্নিকান্ডে সবকিছু হারিয়ে ওই পরিবারের মাতন চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com