1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরের ছিলিমপুর ও আলমপুরে সংঘর্ষে ৮ জন আহত- ছিলিমপুরে উত্তেজনা বিরাজ করছে

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০১৫
  • ৪৮০ Time View

স্টাফ রিপোর্টার ঃ-জগগন্নাথপুরে রোববার পৃথক দুটি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রামের লিলু মিয়া ও আশিকুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে রোববার সকালে আশিকুলের পক্ষের লোকজন বিরোধীয় জায়গায় ঘর নির্মাণ করতে গেলে। প্রতিপক্ষ লিলু মিয়ার পক্ষের লোকজন বাঁধা দেয়। এসময় উভয়পক্ষের ৫ জন আহত হন। আহতরা হলেন তেরাব আলী (৫০), সামদ আলী (৬০),গিয়াস উদ্দিন(৪২), সালেহ আহমদ (২৫) আব্দুল হক (১৬) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন হয়। এছাড়াও একটি গাড়ি ভাংচুর করা হয়। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। অপরদিকে রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর নোওয়াগাঁও গ্রামের ইসলাম মিয়া ও তাহির মিয়ার মধ্যে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ বাধে। এতে আহত হন তাহির মিয়ার পক্ষে খেলাফতি বেগম (৫০) ও জাহেদ মিয়া (১৭) আহত হন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি আসাদুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com