1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

জগন্নাথপুরের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হামিদ ওরফে গরিব উল্যাহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০১৫
  • ৪১৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হামিদ ওরফে গরিব উল্যাহ (৭৫) এর জানাযা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আটঘর মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এর আগে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলামের নের্তৃত্বে একদল পুলিশ তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সন্মান জানায়। এছাড়াও সিলেট থেকে সেনাবাহির একটি প্রতিনিধিদল তাকে শেষ শ্রদ্ধা জানায়। এসময় জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন লালন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জিলু মিয়া এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জানাযার নামাজে ইমামতি মরহুমের নাতী তুহিন মিয়া। মৃত্যুকালে তিনি স্ত্রী চার মেয়ে দুই ছেলেসহ অসংখ্য আত্বীয় স্বজনগুনগাহী রেখে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com