1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

জগন্নাথপুরের মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৪

  • Update Time : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৫৩ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ৪ জনকে আটক করা হয়েছে।
শনিবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীরপুর গ্রামের
বাসিন্দা আবদুর নুর, বিএনপি নেতা পৌরএলাকার হবিবপুর গ্রামের শাহিন আহমদ,
সৈয়দপুর গ্রামের অপু মিয়া ও দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁও গ্রামের শাহরিয়ার আহমদ শাওন।
উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কোন ধরনের মামলা ছাড়াই পুলিশ আমাদের মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতিসহ দুইজন নেতাকে শুক্রবার রাত দুইটার দিকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে গেছে। অপর দিকে বিএনপি নেতা আবদুল
হাসিম ডালিমের বাড়িতে পুলিশ হানা দেয়। তাকে বাড়িতে না পেয়ে পুলিশ বসতঘরের
আসবাসপত্র তছনছ করেছে । এ ঘটনায় তিনি তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে
তাদের মুক্তির দাবী জানিয়েছেন।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে আটককৃত বিএনপির ৪ নেতাকর্মী নাশকতা সৃস্টি করতে গেলে এতে পুলিশ বাঁধা প্রদান করলে তারা পুলিশের ওপর হামলা করে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com