1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরের মেয়ে রুজি লেবার পার্টি থেকে বৃটেনের কোল্ডহার্ষ্টে কাউন্সিলর প্রার্থী মনোনীত

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯
  • ৩০৫ Time View

আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্য ::
আসন্ন ওল্ডহ্যাম কাউন্সিল নির্বাচনে বাংলাদেশী বংশদ্ভুত মহিলা হিসেবে প্রথমবারের মত ইতিহাস সৃষ্টি করে কোল্ডহার্ষ্ট ওয়ার্ডে লেবার পার্টি থেকে কাউন্সিলর প্রার্থী মনোনীত হয়েছেন রুজি সুরজান। গত ১৯শে জানুয়ারী শনিবার স্থানীয় ওবিএ মিলেনিয়াম সেন্টারে কোল্ডহার্ষ্ট ব্রাঞ্চ লেবার পার্টির সিলেকশন মিটিংএ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রুজি সুরজান মনোনীত হন।
রুজি সুরজান দীর্ঘদিন ধরে লেবার পার্টির জন্য কেম্পেইন করে আসছেন বিশেষ করে স্থানীয় এমপি জিম ম্যাকমান, লন্ডনের মেয়র সাদিক খান ও গ্রেটার ম্যানচেষ্টার এর মেয়র এন্ডি বার্নহাম এর কেম্পেইনে সক্রিয় ভুমিকা পালন করেন। ম্যানচেষ্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে গ্রেজুয়েট ও মাস্টার্স কমপ্লিট করা রুজি সুরজান এর দেশের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভবানিপুর গ্রামে। ওয়েষ্টউড ও কোল্ডহার্ষ্ট উইমেন এসোসিয়েশন এর ম্যানেজার হিসাবে তিনি কর্মরত আছেন। ওল্ডহ্যামে জন্ম গ্রহনকারী রুজি সুরজান মিসেস শাহনাজ বেগম ও হাজী সফর উল্লার চতুর্থ সন্তান। নির্বাচিত হলে তরুন প্রজন্ম ও মহিলাদের কল্যানে তিনি বিশেষ ভুমিকা রাখবেন বলে জানিয়েছেন। কাউন্সিলার ড:জাহিদ চৌহান এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলার আব্দুল জব্বার,ডেপুটি লিডার কাউন্সিলার আরুজ শাহ, সেরলী বুকলী, কাউন্সিলার বারবারা ব্রাউনরিজ,কাউন্সিলার আব্দুল মালিক,কাউন্সিলার ফজলুল হক,কোল্ডহার্ষ্ট ব্রাঞ্চ লেবার পার্টির চেয়ারম্যান আব্দুল আজিজ, সেক্রেটারী নুর উল্লাহ,হাজী মুক্তার আলী,শফিক মিয়া,হাজী তৈয়ব আলী,আফতাব মিয়া কাহার,আফাজ উদ্দিন,আব্দুল বাছিত,হাজী সফর উল্লাহ সহ আরোও অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com