1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন গুনাহ হয়ে গেলে ফিরে আসুন আল্লাহর পথে ইউরোপে গিয়েও স্বপ্ন পূরণ হল না জগন্নাথপুরের হাফেজ জায়েদের, দেশে ফিরল নিথর দেহ

জগন্নাথপুরের শেরপুরে গ্রামে এক সংখ্যালঘু পরিবারের গৃহবধূকে ঘরে ঢুকে মারধর করার অভিযোগ

  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০১৫
  • ৫৬০ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামের এক নিরীহ সংখ্যালঘু পরিবারের গৃহবধুকে মারধোর করেছে দুর্বৃত্তরা । জানা গেছে শেরপুর গ্রামের ব্রজেন্দ্র বৈদ্যর সাথে পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত আছাব মিয়ার ছেলে মানিক মিয়ার পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে মানিক মিয়ার নের্তৃত্বে ব্রজেন্দ্র বৈদ্যর বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ব্রজেন্দ্র বৈদ্য ও তার স্ত্রী বানী বৈদ্যকে অমানবিকভাবে ঘরে ঢুকে মারধর করে। তাদের চিৎকার শুনে আশপাশ লোকজন ছুঠে এসে তাদেরকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এঘটনায় এলাকাবাসী বিষয়টি নিস্পত্তি করার উদ্যোগ নিলেও মানিক মিয়া এলাকার উদ্যোগকে না মানায় আহত গৃহবধূ বানী রানী বৈদ্য বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। যার প্রেক্ষিতে শনিবার জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এ.এস.আই ইসমাইল হোসেন জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রাথমিক সত্যতা পেয়েছে। অভিযুক্ত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ঘরে ঢুকে এভাবে মহিলাকে মারধর করার ঘটনাটি অমানবিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com