1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

জগন্নাথপুরের শ্রীধরপাশা গ্রামে সংঘর্ষের মামলায় জুনেদ দু’দিনের রিমান্ডে

  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৪৬ Time View

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরের শ্রীধরপাশা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় দায়েরকৃত মামলার জুনেদ মিয়া নামে এক আসামীর ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। গতকাল মঙ্গলবার ওই আসামীকে সুনামগঞ্জ কারাগার থেকে জগন্নাথপুর থানায় আনা হয়েছে।

গত ১৬ই সেপ্টেম্বর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীরধপাশা গ্রামের পূর্ব বিরোধের জের ধরে আব্দুল মালিক ও ফয়সল আহমদের পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের জাবেদ কুরেশীর গোষ্টির স্থানীয় মাদ্রসার জমির নিলাম নিয়ে এক রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ৩৭ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা মামলা দায়ের হয়েছে।

ফয়সল আহমদের দায়েরকৃত মামলায় জাবেদ কুরেশী পক্ষের বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে। এর মধ্যে জুনেদ আহমদ’র ৫ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতের আবেদন করলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের সত্যতা মামলার কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com