1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

জগন্নাথপুরের সন্তান আবু সাঈদকে অপহরণ ও হত্যা মামলায় অভিযোগপত্রের শুনানী হয়নি

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
  • ৪৭১ Time View

সিলেট প্রতিনিধি::সিলেটে বসবাসকারী জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামের আব্দুল মতিনের সন্তান স্কুলঅ ছাত্র আবু সাঈদকে অপহরণ ও হত্যা মামলায় শুনানির ধার্য্য তারিখ ছিল আজ বুধবার। সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিম শুনানি না করে পরবর্তী তারিখে ধার্য্য করেছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুল মজিদ খান জানান, মামলার এক আসামি জামিন শুনানীর জন্য জন্য উচ্চ আদালতে নথি স্থানান্তর করায় আজ অভিযোগপত্র উপর শুনানী হয়নি।
মহানগর হাকিম আদালতের কোর্ট ইন্সপেক্টর পংকজ দাস জানান, আদালতের বিচারক পরবর্তী তারিখে শুনানি হবে বলে আদেশ দিয়েছেন। শুনানির তারিখ পরে জানানো হবে।
তিনি আরো জানান, ওই তারিখে সাঈদ হত্যা মামলার পলাত আসামি মাসুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ জারি করা হবে।
গত ২৩ সেপ্টেম্বর ৪ জনকে অভিযুক্তত করে আদালতে সাঈদ হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। বিকেলে সিলেট মহানগর হাকিম ১ম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মোশাররফ হোসাইন।
অভিযুক্তরা হচ্ছেন নগরীর বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল এবাদুর রহমান, র‌্যাবের কথিত সোর্স আতাউর রহমান গেদা, সিলেট জেলা ওলামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রাকিব ও প্রচার সম্পাদক মাহিদ হোসেন মাসুদ। অভিযুক্তদের মধ্যে মাসুদ পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১১ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর রায়নগর থেকে স্কুলছাত্র আবু সাঈদকে অপহরণ করা হয়। এরপর ১৪ মার্চ রাত সাড়ে ১০টায় নগরীর কুমারপাড়া ঝর্ণারপাড়স্থ পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের সবুজ-৩৭ নং বাসার ছাদের চিলেকোঠা থেকে সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com