1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরের সন্তান সাংবাদিক ছামির মাহমুদের পিতৃবিয়োগ : জগন্নাথপুর টুয়েন্টিফোর পরিবারের শোক প্রকাশ

  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩০১ Time View

স্টাফ রিপোর্টার : দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক, জাগোনিউজ২৪ডটকমের নিজস্ব প্রতিবেদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জগন্নাথপুরের সন্তান ছামির মাহমুদের বাবা শালিস ব্যক্তিত্ব মো. মনছব উল্লাহ তালুকদার আর নেই ( ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন )।

তিনি বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭ টা ৫৫ মিনিটে তাঁর নিজ বাসভবন জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের মইজপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১০০ বছর। তিনি ৪ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টায় মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন তাঁর খালাতো ভাই হাফিজ ছুরত মিয়া। নামাজে জগন্নাথপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিশিষ্ট শালিস ব্যক্তিব্য মো. মনছব উল্লাহ তালুকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে জগন্নাথপুরের সন্তান সিলেট শহরে বসবাসরত সাংবাদিক ছামির মাহমুদের পিতৃ বিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথপুরের সাংবাদিকবৃন্দ। জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্ঠা শংকর রায়,সহ-সভাপতি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্ঠা তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্ঠা সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথপুর টুয়েন্টিফোর সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক ও দৈনিক সবুজ সিলেট জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আলী আহমদ,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর স্টাফ রিপোর্টার গোবিন্দ দেব, আজহারুল হক ভূঁইয়া শিশু,আজিজুর রহমান প্রমুখ এক শোক বার্তায় সাংবাদিকরা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com