1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামে সংর্ঘষে মহিলাসহ আহত- ১৫

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০১৫
  • ৪৭৮ Time View

স্টাফ রির্পোটার ঃ-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাও গ্রামে বুধবার দুপুরে দ্’ুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানান, ওই গ্রামের আবদুস সত্তার ও সৈয়দ আবদুল জলিলের মধ্যে গ্রামের একটি রাস্তা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। বিরোধপূর্ন রাস্তায় আবদুল জলিলের পক্ষের লোকজন বেরা দিতে গেলে প্রতিপক্ষের লোজন জন এতে বাধাঁ প্রদান করেন। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টাব্যাপী সংর্ঘষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত আবুল হোসেন (৩০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর আহত সৈয়দ আবদুল জলিল (৫৫), সৈয়দা নুরুলনাহার (৫০), সৈয়দা সালমা বেগম (৩৫), সৈয়দ মেহেদী হাসান (২১), সৈয়দ সাজেদ আহমদ (১৮), আবদুস সাত্তার (৬০), আবু বক্কার (২৯), কাজী শাহ আলম (২৭), আবুল মনাফ (৬৫)কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হয়েছে। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, সংর্ঘষের কোন খবর পাইনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com