1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬
  • ৩১৫ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর পৌরশহরের নলজুর নদী থেকে পুলিশ অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে। মহিলার আনুমানিক বয়স ৫৫/৬০ হতে পারে।
বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় পুলিশ এ লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই নদীতে শিশু-কিশোররা জাল দিয়ে মাছ ধরছিল। এ সময় তাদের জালে মহিলার লাশ আটকা পরে। লাশ দেখে তারা ভয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মোঃ মঈনুল জাকির জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে তিনি মানসিক রোগী ছিলেন। শহরের হাট বাজারে তাকে প্রায়ই ঘুরতে দেখেছেন স্থানীয় লোকজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com