1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে অটোরিকসা চালকের লাশ উদ্ধার

  • Update Time : শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ২১৫ Time View

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউয়িনের গড়গড়ি গ্রামের হাওরে থেকে ক্ষত-বিক্ষত এক অটোরিকসা চালকের লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, জগন্নাথপুরের পাশ্ববর্তী বিশ্বনাথ উপজেলার বুকশাইল গ্রামের নিখিত মালাকারের ছেলে অটোরিকসা চালক বিষু মালাকার (২৮) গত ২৮ ফেব্রুয়ারি অটোরিকসাসহ নিখোঁজ হন।
নিখোঁজের ৩ দিন পর শুক্রবার বিকেলে উপজেলার মিরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামের হাওরে অটোচালকের ক্ষত-বিক্ষত লাশ স্থানীয়রা দেখতে পেয়ে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহ বলেন, লাশের দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। দূর্বৃত্তরা হয়তো তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com