1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে অসামাজিক কাজে স্ত্রীকে বাধ্য করার অভিযোগে স্বামী আটক

  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৯৬ Time View

স্টাফ রিপোর্টার::জগন্নাথপুরে অসামাজিক কাজে নিজ স্ত্রীকে বাধ্য করার অভিযোগে স্বামীকে আটক করেছে থানা পুলিশ।

জানা গেছে, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের আজিদ মিয়া একাধিক স্থানে অবস্থান করে তার স্ত্রীকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা করাতে চায়। এতে স্ত্রী অপারগতা প্রকাশ করলে স্বামী স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে।

নির্যাতিতা নারীর পিতা দয়াল মিয়া এ ব্যাপারে শুক্রবার জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেরিপ্রেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামে অভিযান চালিয়ে স্ত্রীকে (২১) উদ্ধার ও তার স্বামী আজিদ মিয়াকে (২৫) আটক করেন।

পরে নির্যাতিতা স্ত্রীকে পুলিশি হেফাজতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মুরসালিন জগন্নাথপুর টূয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com