1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে অস্বাভাবিক বিদ্যুৎ বিভ্রাট চলছেই, ব্যবসায়ীদের প্রতিবাদ সভা

  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০১৬
  • ২৬৭ Time View

স্টাফ রির্পোটার :: জেলার জগন্নাথপুরে অস্বাভাবিকভাবে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে শনিবার বিকেলে সদর উপজেলার জগন্নাথপুর বাজার বনিক সমিতির উদ্যোগে মধ্যবাজার এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। বনিক সমিতির সভাপতি আবদাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী বিনয় ভূষন বনিক, বাবুল চন্দ্র দে, দিলোয়ার হোসেন, মিন্টু রঞ্জন ধর, জাহির উদ্দিন, মতিউর রহমান, ছালিক আহমদ ডন, আমিনুল ইসলাম, জুনেদ আহমদ, তোফাজ্জুল হক সুমন, অনন্ত গোপ, সানী রায় প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গত এক সপ্তাহব্যাপী এ উপজেলায় দিনের বেলা কিছু সময় বিদ্যুৎ সরবরাহ করা হলেও রাতের পর রাত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে। এমনকি টানা ৪৮ ঘন্টা যাবত বিদ্যুত থাকেনা। দ্রুত এ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানানো হয়। অন্যতায় উপজেলাবাসী বৃহত্তর আন্দোলনে রাজপথে নামবেন।

জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) সহকারী প্রকৌশলী পাভেল আহমদ জানান, গত কয়েকদিনের অব্যাহত ঝড় বৃষ্টির কারনে বিদ্যুতের মূল ৩৩ হাজার কেভি লাইনে ক্রটি দেখা দেয়ায় এ সমস্যা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com