1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন পরিষদ-এর নতুন প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে আইনশৃঙ্খলা সভায় পুলিশি হয়রানির অভিযোগ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনাস্থলে পুলিশ সুপার, অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস মানসিক চাপ ও হতাশা দূর করতে ইসলামের ৫ নির্দেশনা জগন্নাথপুরে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সংঘর্ষে নিহত ‘দুই ভাইয়ের’ একই সঙ্গে জানাজা, পাশাপাশি কবর জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে জগন্নাথপুরে উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা সভায় পুলিশি হয়রানির অভিযোগ

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেষ রঞ্জন রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একামেডিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আখন্দ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন, মাওলানা মতিউর রহমান ও মুহিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তব্য প্রদানকালে বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে ইদানিং উপজেলায় চুরি ও মাদকের উপদ্বব বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। কয়েকজন বক্তা অভিযোগ করে বলেন, কতিপয় পুলিশ কর্মকর্তা ও থানার সাথে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি মিথ্যা মামলার ভয় দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছেন। এমনকি মিথ্যা মামলার অভিযোগে অভিযুক্ত করার ভয় দেখিয়ে  নানাভাবে টাকার জন্য মানুষকে হুমকি-ধামকি দিচ্ছেন বলে সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com