1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে আগ্নেয়াস্ত্রসহ এক দূর্ধষ ডাকাত গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬
  • ২৬৯ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর থানা পুলিশ অস্ত্রসহ এক দূর্ধষ ডাকাতকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে খুন, ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলার আসামি ফখর উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের মৃত আব্দুল গনির পুত্র।

থানা পুলিশ জানায়, জগন্নাথপুর থানার এস,আই সাইফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ চিলাউড়া হলদিপুর ইউনিয়নের হলিকোনা বাজার থেকে ফখর উদ্দিনকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্বেদানকারী জগন্নাথপুর থানার এস,আই সাইফুল আলম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, গ্রেফতারকৃত ডাকাত ফখর উদ্দিনের বিরুদ্ধে খুন, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাদিক মামলা রয়েছে।
২০০৩ সালে আইড়াকালি গ্রামে ডাকাতি করতে গিয়ে বিট্রিশ নাগরিক হাজী সুলতান মিয়াকে খুন করে। ২০০৪ সালের অপর একটি অস্ত্র মামলায় ১০ বছর সাজা ভোগ করিয়াছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ মুরছালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, গ্রেফতারকৃত দূর্ধষ ডাকাতকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় এসআই সাইফুল আলম বাদী হয়ে তার বিরুদ্ধে থানার একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৪ তাং ৮/১২/২৬ ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইন (সংশোধনী’০২) এর 29-A দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com