1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

জগন্নাথপুরে আব্দুল মনাফের নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫
  • ৮১৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মনাফের নৌকা প্রতীকের সমর্থনে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার টিএনটি রোডে প্রধান নির্বাচনী কার্য্যালয় উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ তনয় আজিজুস সামাদ ডন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদীর আহমদ মুক্তা, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা সাবেক পিপি সফিকুল আলম, এডভোকেট শুকুর আলী, এডভোকেট আব্দুল ওয়াদুদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সফিকুল আহমদ ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি হারুণ রাশীদ, মনোনয়ণ বঞ্চিত আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান ও আব্দুল হান্নান,আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেব, মিন্টুরঞ্জন ধর প্রমুখ। আওয়ামীলীগ নেতা জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র এর পরিচালনায় জেলা আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান বলেন, সকল ভেদাভেদ ভূলে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। এ নৌকা আব্দুল মনাফের নৌকা নয়। এ নৌকা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার নৌকা। তাই ৩০ ডিসেম্বর নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com