1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সম্মেলন সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৮৭০ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় নয়াবন্দর বাজারে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ আলী কাবেরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ইসলাইলের পরিচালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ব্যারিষ্টার এমএ লতিফ, বর্তমান সহ সভাপতি সৈয়দ সাব্বির আহমদ, আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানি, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব খান, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম লেছু, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহীর আলী, সহসভাপতি হোসাইন আহমদ টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর খান,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আমির খান সাব্বির, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাবির আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুজন আহমদ প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় শুরুতে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। এসময় সভাপতি পদে সাত প্রার্থী ও সাধারণ সম্পাদক পদে ১৩ প্রার্থী তাদের প্রার্থীতা ঘোষণা করেন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রার্থী ও ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা উপজেলা আওয়ামীলীগের কাছে কমিটি গঠনের দায়িত্ব দেন। আমরা সকলের মতামতের প্রেক্ষিতে অচিরেই কমিটি ঘোষণা করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com