1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

জগন্নাথপুরে ইউনিয়ন আ.লীগের কার্যালয় উদ্বোধন

  • Update Time : শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ৩৪২ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সৈয়দপুর বাজারে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেছেন। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ুমের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী প্রবাসী কমিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, আওয়ামীলীগ নেতা সৈয়দ সালেহ আহমদ ছোট মিয়া, আব্দুস শহিদ, সৈয়দ মর্তুজ আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম, ফজরুল ইসলাম, যুবলীগ নেতা আবু হাতের রোহান, সৈয়দ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাজু আহমদ, সাধারন সম্পাদক ওলিউর কামালী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com