1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ঈদ উপলক্ষে ইজমা ওয়েলফেরার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭
  • ২২৪ Time View

জগন্নাথপুর উপজেলায় রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও পুর্বপাড়া গ্রামের ইজমা ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ইজমা ওয়েলফেয়ার সোসাইটি কার্যালয়ে সোসাইটির সভাপতি মোঃ আবু সাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ফাহিম আহমেদের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইছগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি মো. মবশ্বির আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ– সভাপতি মো. সাজ্জাদুর রহমান, ইজমা ওয়েলফেয়ার সোসাইটি আজীবন দাতা সদস্য হাজী মুরছালিন মিয়া, মো. সোয়া মিয়া, মো. আব্দুল হক প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইজমা ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. এমদাদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক মো. জিবান মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো. জাবের মিয়া।
পরে এলাকার দরিদ্র ৩০ পরিবারের লোকজনের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি পেয়াঁজ ও ২ লিটার তেল বিতরণ করা হয়েছে।

বিতরণকালে সংগঠনের অর্থ সম্পাদক মো. সাইদ খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. মামুন খাঁন, শিক্ষা বিষয়ক সম্পাদক জালাল আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মো. রাব্বুল মিয়া, সহ–প্রচার সম্পাদক মো. সেলিম মিয়া, সদস্য মো. মির্জা লিকন মিয়া, মো. জুয়েল মিয়া, মো. জাহাঙ্গীর আলম, মো. সপন মিয়া, মো. রাজু মিয়া, মো. উজ্জল মিয়া, মো. হাসান মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com