1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা

জগন্নাথপুরে করোনা আক্রান্ত অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়াতে বিএনপির হেল্প সেন্টার চালু

  • Update Time : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৫৫৩ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যােগে করোনা আক্রান্ত অস্বচ্ছল মানুষের সহায়তায় করোনা হেল্প সেন্টার  চালু করা হয়েছে। এতে যেসব সুবিধা রয়েছে সেগুলো হলো মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, অস্বচ্ছল করোনা রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফ্রি ঔষধ  বিতরণ, অস্বচ্ছল মুমূর্ষু করোনা রোগীর জন্য চিকিৎসার প্রয়োজনে সিলেট যাতায়াতে ফ্রি অ্যাম্বোলেন্স সুবিধা প্রদান ও অস্বচ্ছল করোনা রোগীর জন্য অক্সিজেন সুবিধা নিশ্চিতকরণ।

জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাশিম ডালিম জানান, জগন্নাথপুরের সন্তান যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পৃষ্ঠপোষকতায় করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষের পাশে দাঁড়াতে করোনা হেল্প সেন্টার চালু করা হয়েছে। পৌর শহরের রানীগঞ্জ সড়কে একটি অফিস কক্ষ নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। ৫ টি মুঠোফোন নাম্বার সার্বক্ষণিক চালুর মাধ্যমে সেবাগুলো প্রদান করা হবে।

জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা বলেন, করোনা পরিস্থিতিতে হতদরিদ্র অস্বচ্ছল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে করোনা হেল্প সেন্টার চালু করা হয়েছে। প্রতিদিন হেল্প সেন্টারের ৫টি মুঠোফোন নাম্বার সার্বক্ষণিক চালু থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com