1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জগন্নাথপুরে কর্মীসভা:নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছে জেলা যুবলীগ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৪৮৯ Time View

 

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম এ মান্নানকে নৌকায় প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌরশহরে আওয়ামীলীগের নির্বাচনী প্রধান কার্যালয়ে উপজেলা যুবলীগের কর্মীসভা ডেকে সকল ভেদাবেদ ভূলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান সুনামগঞ্জ জেলা যুবলীগ আহ্বায়ক খায়রুল হুদা চপল।

উপজেলা যুবলীগ সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের দলীয় মনোণীত প্রার্থী স্থানীয় সাংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য আহবান জানান।
সভায় বিশেষ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া, জেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম বজলু, এডভোকেট সবুজ কান্তি দাশ, আজাদুল ইসলাম রতন, মমরাজ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবলীগ সহ সভাপতি মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম রিপন, ফজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ফারুক মিয়া, এনামুল হক, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল আহাদ ,মুহিবুর রহমান, আব্দুল আহাদ দুলন, কয়েছ রশীদ, রাজিব তালুকদার, জাবির আহমদ, সৈয়দ আকবর আলী, আকমল হোসেন ভুইয়া প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com