1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

জগন্নাথপুরে কেশবপুর সৌরভ যুব সংঘের মতবিনিময় সভা

  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩০৭ Time View

স্টার রিপোর্টার ::জগন্নাথপুর পৌরএলাকার কেশবপুর গ্রামের কেশবপুর সৌরভ যুব সংঘের উদ্যোগে মতবিনিময় সভা অনুস্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কেশবপুর বাজাবে সৌরভ যুব সংঘের সভাপতি শফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল হাসনাত আমিরের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সৌরভ যুব সংঘের যুক্তরাজ্য শাখার সভাপতি ও উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের সহসভাপতি মো: আব্দুল মজিদ। সভায় ভিডিও কনফারেন্স’র মাধ্যমে এলাকাবাসীর উদ্দে্শ্যে সংঘের অতীত ও বর্তমান কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ কেশবপুর সৌরভ যুব সংঘের প্রতিস্টাতা সদস্য,রাধারমণ সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি বর্তমান উপদেস্টা কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা মো:আনহার মিয়া মুন্না,আব্দুল ওয়াদুদ,লেচু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সৌরভ যুব সংঘের যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক লায়েক আলী বাহাদুর,কেশবপুর গ্রামের মুরব্বী জিলু মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী রুমেন আহমদ,সৌরভ যুব সংঘের সহসভাপতি তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক রিপন মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির,ক্রীড়া বিষয়ক সম্পাদক আলী হোসেন,সদস্য সেলিম আহমদ,টিটু আহমদ,আমীর আলী,বাচ্চু মিয়া,নছির মিয়া, কামরুল ইসলাম চেরাই প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com