1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী মুকুটের প্রচারনা

  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬
  • ২৫০ Time View

স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল হুদা মুকুট তার নির্বাচনী মোটর সাইকেল প্রতিকে গতকাল শনিবার দিনব্যাপী জগন্নাথপুরের বিভিন্ন ইউনিয়নের ভোট প্রার্থনা করেন। তিনি সকাল ১০টায় উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সভা করেন। ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিমের সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুল কাইয়ুমের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা আওয়ামীলীগ নেতা আবু বক্কর মঞ্জু, শংকর দাস, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম। অন্যান্যোর মধ্যে রাখেন ইউপি সদস্য অর্জুন দাস, লিয়াকত হোসেন, মোজাফ্ফর আলী প্রমুখ। এদিকে বিকেলে তিনি পাইলগাও ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে সভায় মিলিত হন। ইউপি চেয়ারম্যান মুখলেচ্ছুর রহমানের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান শাহান মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা আওয়ামীলীগ নেতা আবু বক্কর মঞ্জু, শংকর দাস, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, পৌর কাউন্সিলর সোহেল আহমদ। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আলাউর রহমান, আবু বক্কর মধু, দুরুদ মিয়া, আবুল হোসেন, আলী হোসেন, কানন মিয়া, সালেহা বেগম রুকসানা বেগম, শরিফুল নেছা প্রমুখ।
চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুট প্রচারনায় কালে বলেন, আগামী জেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতিকে ভোট দিয়ে শিক্ষাসহ জেলার সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দেয়ার জন্য তিনি ভোটারদের নিকট অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com