1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে জলমহাল দখল নিয়ে সংঘের্ষ নিহত ১ আহত অর্ধশতাধিক

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
  • ৩১৩ Time View

স্টাফ রির্পোটার ঃ- জগন্নাথপুরের পল্লীতে জলমহাল দখল নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ১জন নিহত ও অর্ধশতাধিক ব্যাক্তি আহত হয়েছেন। এর মধ্যে গুরুত্বর আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন । বুধবার বেলা দুই দিকে সংঘর্ষের শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত সংঘর্ষ চলে বলে এলাকাবাসী জানিয়েছেন। পুলিশ সংঘর্ষে ব্যবহৃত কোন অস্ত্র উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় কাউ গ্রেফতার হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের জলিল মিয়া ও আব্দুল ওয়াহিদ এর মধ্যে গ্রামের একটি জলমহাল নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। যার জের ধরে ঘটনার দিন বেলা দ্ইুটার দিকে আবদুল ওয়াহিদের লোকজন জলমহাল দখল করতে গেলে এতে গ্রামবাসীর পক্ষে জলিল মিয়ার লোকজন বাধা প্রদান করলে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্থসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যাক্তি নিহত হন । সংঘর্ষে কয়েক রাউন্ড গুলি ছুড়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যাক্তি। গুরুত্বর আহত অবস্থায় কাজল মিয়া (৪০), আশরাফ মিয়া (৪১), জসিম মিয়া (৩৫), মোশারফ হোসেন (২৮), আব্দুস সালাম (৪৫), আব্দুল জলিল (৫০), মহিবুর রহমান (৩০), ছুরত মিয়া (৪০), আবদুস ছালিক (৭০), সাইফুল ইসলাম (২০) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এস, আই মিজানুর রহমান সন্ধ্যা সাত টার দিকে ‘জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’ কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছি। পরিস্থিতি এখন শান্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com