1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম-বাঁধ নির্মাণে পিআইপিগুলোর সঙ্গে জনগনের সম্পৃক্ততা থাকতে হবে

  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৬৫ Time View

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম বলেছেন, হাওরের ফসলরক্ষা বেঁড়িবাধের দায়িত্বপালনকারী পিআইসিগুলোর সঙ্গে জনগনের সস্পৃত্ততা ছিলনা। যে কারনে অনেক পিআইসি কাজে গাফলতি, অনিয়ম, দূর্নীতিতে জড়িয়ে পড়েন। হাওরের ফসলরক্ষা করতে হলে পিআইসিদের সঙ্গে বাঁধ নির্মান কাজে জনসাধারণকে সক্রিয়ভাবে থাকতে হবে।
তিনি বলেন, আগামী বোরো মৌসুমী পিআইসিগুলোর সাথে জনগন সম্পৃক্ত থাকবেন। এবং ২৮ ফেব্রুয়ারীর মধ্যে বেঁড়িবাধের কাজ সম্পন্ন করার জন্য হবে। তিনি জগন্নাথপুরের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে কাজ করার জন্য আহবান জানান।

রোববার সন্ধ্যায় তিনি জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা পরিষদ চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্কাউট লিডার, শিক্ষক প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে উন্নয়ন এবং সম্ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামসু উদ্দিন। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাসিম, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম রানা, জাপা নেতা আব্দুল মনাফ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com