1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

জগন্নাথপুরে ডাকাতির মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • Update Time : শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৩২৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর থানা পুলিশ ১০ বছরের সাজাপ্রাপ্ত এক ডাকাতির মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কলকলিয়া ইউনিয়নের সনুয়াখাই গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতির মামলার আসামী আব্দুল মুকিতকে বাড়ির পাশের দোকান থেকে গ্রেফতার করে। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুল মুকিতের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ডাকাতির মামলা নং০৮/০৩ ধারা৩৯৫/৩৯৬ অভিযোগে মামলা হলে আদালত তার বিরুদ্ধে ১০ বছরের কারাদন্ডের আদেশ দেন। যার পর থেকে আসামী আব্দুল মুকিত পলাতক ছিল। জগন্নাথপুর থানার ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতির মামলার আসামী আব্দুল মুকিত কে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com