1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে পিতৃহত্যার লোমহর্ষক ছক: প্রবাস থেকে টাকা পাঠালেন ছেলে, খুনি ভাড়া করলেন পুত্রবধূ! জগন্নাথপুরে নৌকাডুবিতে প্রাণ হারানো পরিবারগুলোর পাশে বিশ্বম্ভপুরের যোগী সম্প্রদায়  সাগর পথে গ্রিসে যাত্রা, খাবার ও পানির অভাবে ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু জগন্নাথপুরে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ জগন্নাথপুরে ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: লটারিতে মোশারফ সভাপতি, ১ ভোটে জিতে লাহিন সম্পাদক জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ২১ সদস্যের কমিটি অনুমোদন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় মাকে মৃত দেখিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারীসহ ৪ জনের মৃত্যু, আহত ২

জগন্নাথপুরে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

স্টাফ রিপোর্টার::

“রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরেও বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।
আজ রোববার (১৬ আগষ্ট) স্থানীয় সংসদ সদস্য (সুনামগঞ্জ-৩ আসন) মোহাম্মদ কয়ছর আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুপুর ১২টায় এক আলোচনা সভা, র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মির্জা লিকছন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাশিম ডালিম এবং মৎস্যচাষি একলিম হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়ছর আহমদ বলেন, মাছ আমাদের অন্যতম প্রধান আমিষের উৎস এবং গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। জগন্নাথপুরের হাওরাঞ্চলে মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে আমাদের যুবসমাজ আত্মকর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করতে পারে। মৎস্য চাষে উদ্বুদ্ধ করতে সরকার সবসময় চাষিদের পাশে আছে।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন অঞ্চলের সফল ও শ্রেষ্ঠ মৎস্য চাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এমপি কয়ছর আহমদ। 
স্থানীয় মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১৬ আগষ্ট থেকে শুরু হওয়া এই জাতীয় মৎস্য পক্ষ আগামী ১৮ আগষ্ট পর্যন্ত চলবে। এই তিন দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মৎস্য চাষিদের নিয়ে সচেতনতামূলক সভা, লিফলেট বিতরণ ও জলাশয় পরিদর্শনের মতো বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com