1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

জগন্নাথপুরে দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮২ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামের দ্বীন ইসলাম ও মানবতার কল্যাণে নিয়োজিত সামাজিক সংগঠন দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদ উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আব্দুল হাই আল-হাদী’র ব্যবস্থানায় নারিকেল তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আব্দুল হাই আল-হাদী জানান, শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহ বৃদ্ধি এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মহান আল্লাহ তা’আলা যেন এ কার্যক্রম কবুল করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার তাওফিক দান করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com