1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি জীবনযাত্রার ব্যয় বাড়ছে: মুমিন যেভাবে অর্থসংকট সামাল ২৮ অক্টোবরের র‍্যালি ও রক্তদান কর্মসূচি সফল করার ডাক: জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন

জগন্নাথপুরে দুইদফা সংঘর্ষে আহত-৫, আ,লীগ নেতাসহ আটক-২

  • Update Time : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭২০ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরের পল্লীতে দুইপক্ষের দুইদফা সংঘর্ষে ৫জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুত্বর আহত দুজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এঘটনায় পুলিশ আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে আটককে আজ শনিবার সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতি গ্রামে গ্রামীণ একটি রাস্তায় মাটি কাটা নিয়ে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজল মিয়া ও একই এলাকার আকমল হোসেনের মধ্যে গতকাল শুক্রবার বিরোধ সৃষ্টি হয়। যার জের ধরে সকালে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ের স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি নিস্পত্তি হলেও ওইদিন রাত ৮টার দিকে ফের দুইপক্ষ মারামারিতে লিপ্ত হয়। দুদফা সংঘর্ষে উভয়পক্ষের ৫জন আহত হন। এরমধ্যে আলআমিন ও জুবায়ের আহমদকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শনকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য কাজল মিয়া ও মজলু মিয়াকে আটক করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে সংঘর্ষে ব্যবহৃত কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এসময় পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করায় দুইজনকে আটক করে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com