দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসন চত্ত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে জগন্নাথপুরের ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রবাসি কমিউনিটি নেতা আকমল খানের সভাপতিত্বে ও ইত্তেফাকের জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাইয়ের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, বিশেষ অথিতির দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। এ সময় জগন্নাথপুর উাপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সদস্য আফু মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য তেরা মিয়া তেরাব, আবুল কালাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান ভুইয়া, শিক্ষক রাসেল আহমদ তালুকদার, উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার, দৈনিক আমাদের সময় পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব, দৈনিক শ্যামল সিলেটের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোলাম সারোয়ার,দৈনিক যায় যায় দিনের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদ, জগন্নাথপুর আর্টস্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুনায়েদ সজল উপস্থিত ছিলেন।
Leave a Reply