1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে দ্যা লাইট ইউ,কে’র উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ

  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০১৬
  • ৩২৬ Time View

স্টাফ রিপোর্টার:; দ্যা লাইট (THE LIGHT) ইউ.কে এর উদ্যোগে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপারা ইউনিয়নের শাহজালাল উচ্চ বিদ্যালয়ে সোমবার বিকেলে এলাকার প্রায় তিন শতাধিক গরিব অসহায় দুস্থ মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এ উপলেক্ষে এক সভা অনুচন্দ্র গ্রামের প্রবীন মুরব্বি সুফি মিয়া জিম্মাদার এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সৈয়দ ইনান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব তৈয়ব মিয়া কামালী । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনু মিয়া কামালী,সৈয়দ হাবিল আহমদ,সুহাদ জিম্মাদার স্বাগত বক্তব্য রাখেন দ্যা লাইট বাংলাদেশ টিম এর প্রধান সমন্নয়কারী সৈয়দ জাবের আহমদ, মুঠোফোনে বক্তব্য রাখেন দ্যা লাইট ইউ.কের ফাউন্ডার চেয়ারম্যান সৈয়দ হেলাল আহমদ।
সার্বিক তত্বাবধানে ছিলেন তোফায়েল জিম্মাদার, সৈয়দ আনসার,জুনেদ,সামু,পাপলু,মিজান। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোওয়াত করেন সংগঠনের সদস্য সৈয়দ আইয়ুব আহমদ। সভায় দ্যা লাইট ইউ.কের ফাউন্ডার চেয়ারম্যান সৈয়দ হেলাল আহমদ বলেন, এলাকার মানুষের সার্বিক সহযোগীতা নিয়ে সংগঠনটি সামাজিক বিভিন্ন কাজে ভূমিকা রাখতে কাজ করছে। সমাজসেবামুলক কার্য়ক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে সুষ্ঠ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় দ্যা লাইট বাংলাদেশ টিম ও প্রবাসী সকলকে ধন্যবাদ জানান দ্যা লাইট ইউকের পক্ষে হেলাল, নায়েব, এমরান, রিহাব, শাহী ও সালমান।
উল্লেখ্য এর আগে দ্যা লাইট এর উদ্যোগে প্রায় দুইশত পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সভায় সংগঠনের লক্ষ্য উদ্যেশ্যে তুলে ধরেন দ্যা লাইট বাংলাদেশ টিম এর প্রধান সমন্নয়কারী সৈয়দ জাবের আহমদ।
|

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com