1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নারী প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ২৭৭ Time View

স্টাফ রির্পোটার :: স্থানীয় সরকার বিভাগ পল্লী ও সমবায় মন্ত্রনালয় ইউনিয়ন পরিষদ উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের আওতায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা সস্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ শক্তিশালী করনে ‘নারী প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক এক প্রশিক্ষন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কর্মশালার প্রশিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গর্ভন্যান্স প্রকল্পের জেলা ফ্যাসিলেটর খন্দকার রবিউল আউয়াল নাসিম। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, পাইলগাও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহান মিয়া, ইউপি সদস্য প্রশিক্ষনার্থী ফেরদৌসী আক্তার তানিয়া, ছালেহা বেগম, রাজিয়া বেগম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com