1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

জগন্নাথপুরে নৌকার সমর্থনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধিসভায়- ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিতের আহবান

  • Update Time : সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮
  • ৩৯১ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের নির্বাচনী প্রতিক নৌকার সমর্থনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে জগন্নাথপুর পৌরশহরে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর এবং যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুয়েব আহমদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাজী আকমল হোসেন, লিটন আহমদ, সাধারণ সম্পাদক মোতাহির আলী, যুগ্ম সম্পাদক এমদাদুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইলাম, দিুল বক্স, সুহেল মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শেখ ফজর আলী, সাধারণ সম্পাদক কবির আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মকসুদ মিয়া, আক্তার হোসেন, মাসুম আহমদ, সামছুল হক, কয়েছ আহমদ, সাইফুল ইসলাম, লেফাছ মিয়া, জাবের আহমদ প্রমুখ।

সভায় বর্তমান সরকারের ধারবারিক উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান বক্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com