1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

জগন্নাথপুরে নৌকা বাইচ, নদীর দুই তীরে উৎসুক জনতার ঢল

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১১৮ Time View

স্টাফ রিপোর্টার::

গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘নৌকা বাইচ’ প্রতিযোগিতাকে ঘিরে জগন্নাথপুরের নলজুর নদীর বাদাউড়া এলাকায় দর্শকদের ঢল নেমেছে। প্রতিযোগিতায় অংশ নেয়া বাহারি নামের  নৌকার বাইচারা যখন গানের তালে তালে এবং করতাল-ঝাঞ্জের শব্দের সাথে মিলিয়ে একসঙ্গে বৈঠা চালায়, তখন পুরো নদীর পানিতে এক অভূতপূর্ব ছন্দময় দৃশ্যের সৃষ্টি হয়। সেই ছন্দের আনন্দে মাতোয়ারা  নদীর দুই তীরে হাজারো উৎসুক জনতা।

আজ শনিবার দুপুরে সরেজমিনে এমন দৃশ্য দেখা গেছে।

জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামবাসীর আয়োজনে উপজেলা সদরের বাদাউড়া এলাকায় নৌকা বাইচের আয়োজন করা হয়। সকালে থেকে প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে নদীর দুই তীরে কয়েক হাজার উৎসুক মানুষের ঢল নামে। অনেকে আবার নৌকা কিংবা ট্রলার ভাড়া করে নদীর মাঝখানে গিয়েও এই প্রতিযোগিতার আনন্দ উপভোগ করছেন। সকাল ১০ টা থেকে প্রতিযোগিতা শুরু হয়। শাহ দ্বীন মোহাম্মদ তরী, জলপবন, ময়ূরপঙ্খী, বাংলার পবনসহ নানা বাহারী নামের ১৮ টি নৌকা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রথম  রাউন্ড শেষে এখন দ্বতীয় রাউন্ড প্রতিযোগিতা চলছে। আয়োজকরা জানিয়েছেন, আমরা চেষ্ঠা করছি, সন্ধ্যার আগে প্রতিযোগিতা শেষ করার। চুড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com