1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে পূর্ব বিরোধে বাড়িতে হামলার অভিযোগ

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২০
  • ১২৬৯ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের বাড়িতে হামলা করে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
থানায় দায়েরকৃত অভিযোগ পত্রের সুত্রে জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের মৃত জবর আলীর ছেলে দুলাল মিয়ার সঙ্গে পাশ্ববর্তী নন্দীরগাঁও গ্রামের আব্দুর রউফ ও অলিউর রহমান গংদের সঙ্গে পূর্ব বিরোধ চলছি। সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় করোনাদুর্গত মানুষের মধ্যে সাচায়ানী নন্দীরগাঁও ব্রিটিশ বাংলা এসোসিয়েশন এর পক্ষে এলাকার কর্মহীন ও অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করা হয়। বিতরণীকাজের দায়িত্বে ছিলেন দুুলাল মিয়া ও সাবেক মেম্বার আব্দুল গফুর। এতে করে প্রতিপক্ষের লোকজন বিতরণী কার্যক্রমে বাঁধা প্রদান করে। এক পর্যায়ে গত ২১ এপ্রিল রাত ১১টার দিকে দুলাল মিয়ার বাড়ীতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাংচুর করে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এব্যাপারে দুলাল মিয়া জগন্নাথপুর থানায় লিখিতভাবে একটি অভিযোগপত্র দিয়েছেন।
এদিকে গত ২২ মে বিকেলে সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহদুদুল হাসান চৌধুরীর উপস্থিতিতে সাচায়ানী নন্দীরগাঁও ব্রিটিশ বাংলা এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ করেন।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক এসএাই আতিকুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে গতকাল শনিবার ঘটনাস্থল পরির্দশন করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com