1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে প্রবাসীর বাড়ীতে দুঃসাহসিক চুরি, মোটর সাইকেল সহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুঠ

  • Update Time : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩৩৫ Time View

স্টাফ রির্পোটার ::- জগন্নাথপুরে ইটালী প্রবাসির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র ইটালিয়ান প্রবাসী আব্দুর রবের বাড়ীতে এ চুরির ঘটনা সংঘঠিত হয়।
গৃহকর্তা ইটালি প্রবাসী আব্দুর রব জানান, বাড়িতে তার বৃদ্ধা মা ও তার খালাকে রেখে স্ত্রী সন্তানদের নিয়ে অন্যত্র বেড়াতে যান তিনি। মঙ্গলবার গভীর রাতে চোরেরা বসত ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে প্রবেশ করে তার মা ও খালার কক্ষে তালা দিয়ে আটকে দেয়। প্রায় দীর্ঘ ঘন্টা ব্যাপী চোরেরা ঘরের আসবাপত্র তছনছ করে আলমিরা ভেঙ্গে নগদ লক্ষাধিক টাকা ইটালিয়ান ৫শ ৫ ইউরো, পাসপোর্ট দামী কাপড় চোপড় এবং বারান্দায় থাকা ওয়ালটন ফ্যাশন একটি মোটর সাইকেল সহ প্রায় ৩লক্ষাধিক টাকার মালামাল নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। সকালে আশপাশের লোকজন বাড়ীর দড়জা ও গেইটের তালা ভাঙ্গা দেখে এবং ঘরের লোকজনদের সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করেন এবং কক্ষে তালা বদ্ধ থাকা মহিলাদের উদ্ধার করা হয়। ঘটনাটি থানায় জানানো হয়েছে।

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, ঘটনার বিষয়ে শুনেছি, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com