1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার বিএনপি নেতা জুমার দিন কখন দোয়া কবুল হয়, হাদিসে যা বলা হয়েছে চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড

জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী পূজা উদযাপন পরিষদের নেতা পার্থ চক্রবর্তীর পরলোকগমন শোক প্রকাশ 

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

স্টাফ রিপোর্টার- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর পৌর শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী পার্থ চক্রবর্তী (৪৭) পরলোকগমন করেছেন। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভোররাতে যাত্রাপাশা মহা শশ্মানঘাটে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান শেষ হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়ে  সন্তানসহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। পার্থ চক্রবর্তী জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী চিকিৎসক পান্না লাল চক্রবর্তীর জ্যেষ্ট সন্তান। পার্থ চক্রবর্তী তাঁর নিজ এলাকায় সার্বজনীন শারদীয় দুর্গা উৎসব উদযাপন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, বাজার তদারক কমিটির সেক্রেটারি মশাহিদ ভূঁইয়া,

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাধারণ সম্পাদক বিভাষ দে, পৌর পূজা উদযাপন সভাপতি প্রদীপ সূত্রধর সাধারণ সম্পাদক দ্বিপক কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক  সতীশ গোস্বামী সদস্য সচিব অমিত দেব, যুগ্ম আহ্বায়ক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, যুগ্ম আহ্বায়ক শশী কান্ত গোপ, পৌর শাখার আহ্বায়ক মুকুল ভট্টাচার্য্য, সদস্য সচিব জীবন গোপ, যুগ্ম আহ্বায়ক প্রজেশ গোপ, রেনু শর্মা, উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ বকুল গোপ, পৌর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রজত গোপ, জগন্নাথপুর জগন্নাথ জিউর আখড়ায় উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজন দাশ, কোষাধ্যক্ষ অরূপ সরকার, বাসুদেব মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি নির্মল দে সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ প্রমুখ শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com