স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা এবং পৌরবিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে গতকাল রোববার ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষ্যে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)-৩ আসনের এমপি ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের নেতৃত্বে দুপুরে স্থানীয় পৌর পয়েন্ট থেকে এক বণার্ঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়। জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য এমএ মুকিতের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক জামাল উদ্দিন আহমদের পরিচালনায় পথসভায় প্রধান অতিধির বক্তব্য দেন এমপি মোহাম্মদ কয়ছর আহমদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পথ সুগম হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও সংহতির চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও এলাকার উন্নয়নে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধ জগন্নাথপুর-শান্তিগঞ্জ গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা কামনা করে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পথসভায় স্থানীয় বিএনপি পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।