1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

জগন্নাথপুরে ভোটার তালিকা হালনাগাদ শুরু, ২৩ আগষ্ট পর্যন্ত চলবে তথ্য সংগ্রহ

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ৪৯৫ Time View

স্টাফ রিপোর্টার:: ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় নিবন্ধন ও ছবি তোলা কার্যক্রম উপলক্ষে হালনাগাদ ভোটার তালিকা সমন্ধয় কমিটির এক মতবিনিময় সভা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে হালনাগাদ ভোটার তালিকা সমন্ধয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যা মজলুল হক, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার প্রেসক্লাব সভাপতি শংকর রায়, প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ আগষ্ট থেকে ২৩ আগষ্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ২০জন সুপারভাইজার ১২১জন তথ্য সংগ্রহকারী মাঠে কাজ শুরু করেছে। এবার প্রথম বারের মতো ১৫ বছর বয়সী ছেলে মেয়েদের নিবন্ধন করা হচ্ছে। তাদেরকে আইডি কার্ড দেয়া হলেও তারা ভোটার হবে ১৮ বছর পূর্ন হওয়ার পর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com