1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা আদায়

  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৩০৫ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন ও মোটরযান অধ্যাদেশ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসা প্রতিষ্ঠান মোটরসাইকেল চালককে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ও সহকারী কমিশনার ভূমি কাজী আরিফুর রহমান এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। জরিমানার দন্ডপ্রাপ্তরা হলেন, রুপনগর শাড়ি ঘর ২৫ হাজার টাকা, হাবিব ট্রেডার্স ২০ হাজার টাকা, নেক্সট সুপার ষ্টোর ৫ হাজার টাকা, শাহফরান ষ্টোর ৫ হাজার টাকা, ইসলাম ব্রাদার্স ১০ হাজার টাকা,হাবিব ভেরাইটিজ ষ্টোর-৩ ২০ হাজার টাকা,তালুকদার রেষ্টুরেন্ট ২ হাজার টাকা,মিতালী রেষ্টুরেন্ট ৩ হাজার টাকা, রিফাত এন্ড কোং ৫ হাজার টাকা ব্যবসায়ী আতাউর রহমান ১০ হাজার টাকা মোটরযান আইনে মোটরসাইকেল মালিক সাজিদুর রহমান ও রুহিত মিয়া কে ৫০০ টাকা জরিমানা এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোক্তা অধিকার আইন ও মোটরযান আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক লাখ ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এধরনের ভ্রাম্যমান আদালত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com