1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি জীবনযাত্রার ব্যয় বাড়ছে: মুমিন যেভাবে অর্থসংকট সামাল ২৮ অক্টোবরের র‍্যালি ও রক্তদান কর্মসূচি সফল করার ডাক: জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, আটক ২

জগন্নাথপুরে মজনু আলী টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৮৭ Time View

স্পোর্টস রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে পর্দা নামলো ৩২ দলের ‘মজনু আলী টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট’র। গতকাল রোববার (৭ ফেব্রুয়ারি) উপেজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর উত্তরের মাঠর ভাই-ভাই ক্রিকেট ক্লাব ও মামু ভাগ্না একাদশের ফাইনাল খেলার মধ্যদিয়ে এ টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

ফাইলান খেলায় মামু-ভাগ্না একাদশকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করে ভাই-ভাই একাদশ।

খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর।

বক্তব্যে মিন্টু রঞ্জন বলেন, খেলাধুলা মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। তার সাথে শরীর রাখে সুস্থ। মন থাকে ভালো। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব সরকার। বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধন করেছে বলেই বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।

সাংবাদিক কামরুল ইসলাম মাহির স্বাগত বক্তব্যে শুরু হওয়া পুরস্কার প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব ছমির আলী।

তরুণ সমাজকর্মী রিজু আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা ছত্রলীগের সাধারণ সম্পাদক শাহ রুয়েল, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুবল দেব, জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুমন, সদস্য সায়েক আলী, সমাজকর্মী কামাল আহমেদ, আবু হেনা রনী, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মারজুম আহমদ রাজ প্রমুখ।

এরআগে ২ ডিসেম্বর দুপুরে জমকালো আয়োজনে শুরু হয় এ টুর্নামেন্ট। টুর্নামেন্টটির স্পন্সর হিসেবে ছিলেন ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মজিদপুর গ্রামের বাসিন্দা মজনু আলী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com