1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মজিদপুর সমাজ কল্যান সংস্থার নতুন কমিটি গঠন

  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ৩০৯ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের সমাজসেবা মুলক ইসলামী সংগঠন মজিদপুর নুরুন আলা নু্র ইসলামী সমাজ কল্যান সংস্থা’র নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক কামরুল ইসলাম মাহি’র সভাপতিত্বে ও সিনিয়র সদস্য কাওছারুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি রাজেল আহমদ, কলকলিয়া শাহজালাল মাহাবিদ্যালয়ের শিক্ষার্থী মারজুম আহমদ রাজ, সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ আহমদ মাহিন, সাংগঠনিক পায়েল আহমদ, অর্থ সম্পাদক আব্দুল হাকিম, গ্রামের তরুণ আব্দুল হামিদ প্রমুখ।
দীর্ঘ ঘন্টাব্যাপী আলোচনা সভায় গ্রামের মেধাবী তরুণ পরিশ্রমী ছাত্র ও যুব সমাজকে নিয়ে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ রাজেল আহমদকে সভাপতি, কাওছারুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মাইনুল ইসলাম পারভেজকের সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট (২০১৭-২০১৯) কার্যকরী কমিটি ঘোষনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।
পরে সংগঠনের নতুন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠন এর কাজ গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com