1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে মদ্যপানের অভিযোগে দুই ব্যক্তিকে ১৫ দিনের কারাদন্ড

  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬
  • ১৯৭ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে মদ্যপানের অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল সোমবার বিকেলে নারীসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন পৌরএলাকার পশ্চিম ভবানীপুর গ্রামের মোহন লাল রবি দাস (৪২), উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের ফুলন রবি দাস (৩৬), একই গ্রামের হরিচরন রবি দাস (৪৫) ও কাঁচা রবি দাস এর স্ত্রী পানমতি রবি দাস (৩০)। সোমবার তাদেরকে আটক করা হয়।
জানা যায়, সুনামগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর সুয়েব আহমদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ কুবাজপুর ও পশ্চিম ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে মদ্যপান করার অভিযোগে তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মোহন লাল দাস ও ফুলন রবি দাসকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া পানমতি রবি দাসকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং হরিচরণ রবি দাসকে নিয়মিত মামলার জন্য জগন্নাথপুর থানা পুলিশে হস্তান্তর করার নির্দেশ দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com